ইয়াবা কারবারি’র হাতে যুবলীগের কমিটি যাবেনা- উখিয়ায় নিখিল

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া: কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান নিখিল বলেছেন ইয়াবা কারবারের সাথে সম্পৃক্ত ব্যক্তির সাথে উখিয়া নেতৃত্ব যাবে না। আগামী নির্বাচনে কক্সবাজারের চারটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে হবে। উখিয়া উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি বক্তব্য এ কথা বলেন। রবিবার দুপুরে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল আজাদ। বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক ব্যরিস্টার ফজলর নাঈম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। এর আগে উখিয়ার বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।




