বিনোদন

ইসলাম গ্রহণ করলেন তামিল অভিনেতা

 তামিল সিনেমার অভিনেতা ও সঙ্গীত পরিচালক কুরালারাসান সম্প্রতি পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইসলাম গ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে।

ইন্ডিয়া টুডের নিউজে জানা যায়, কুরালারাসান চেন্নাইয়ের আন্না সালাই মসজিদে বাবা থিসিংগু রাজেনদার ও মা উশা রাজেনদারের উপস্থিতিতে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন।

কুরালারাসানের বাবা টি রাজেনদার জানান, তিনি সব ধর্মকেই সমান বলে মনে করেন। সব ধর্মের সহনশীলতাই তার নীতি।

তিনি আরো বলেন, আমার বড় ছেলে সিম্বু তামিল সিনেমা বিখ্যাত অভিনেতা। সে শিবভক্ত। তার মেয়ে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। আর ছোট ছেলে কুরালারাসান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি তার ছেলের সিদ্ধান্তকে সম্মান জানান।

কুরালারাসান ইসলাম গ্রহণ করায় তারা পরিবারের লোকজনসহ ভক্তবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছে।

পিবিডি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button