ইশা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভউদ্বোধন
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের সামাজিক সংগঠন ইনিশিয়েটিভ ফর সোশ্যাল এডভান্সমেন্ট(ইশা) এর আয়োজনে গতকাল বিকালে শরীফ মোমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ মাঠে ইশা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
ইশার সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক গোলাম মোস্তফা শ্রাবণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ শামিমের পরিচালনায় ইশা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহিদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সহসভাপতি অ্যাড: আমানত হোসেন খান, টোক ইউনিয়ন আ’লীগ সভাপতি ও টোক ইউপি চেয়ারম্যান এম এ জলিল, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এস এম ইকবাল, সাবেক চেয়ারম্যান শরীফ মো: ওয়াহিদ প্রমূখ।
ইশা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন কটিয়দী ফুটবল একাদশ বনাম দত্তেরবাজার অগ্রণী বয়েজ ক্লাব ফুটবল একাদশ। উক্ত খেলায় কটিয়াদী ফুটবল একাদশ ২- ০ গোলে বিজয়ী হয়।



