রাজনীতি

ইশরাকের মামলা প্রত্যাহার এর দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বিকেলে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি রাজধানীর মধুমিতা হলের সামনে থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড় হয়ে মতিঝিলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মতিঝিলের শাপলা চত্বর মোড়ে গিয়ে শেষ।
এসময় মিছিলে অংশ নেয়া ছাত্রদল নেতাকর্মীরা ইশরাক হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এসময় ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া, মাসুদ রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুর রহমান, ৪৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি রবিন, ৩৮ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সিয়াম, ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হৃদয়, ৪১ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিক চৌধুরী সহ দক্ষিন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button