Uncategorized

ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন মোঃ ওমর ফারুক

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ওমর ফারুক। গত ২৫ জানুয়ারি স্কুলের পরিচালনা কমিটির সর্বসম্মতিক্রমে তিনি এই পদে আসীন হন।এর আগে এই স্কুলে অত্যান্ত দক্ষতার সাথে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।একজন অভিজ্ঞ এবং শিক্ষার্থী বান্ধব শিক্ষক মোঃ ওমর ফারুক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের মাঝে বেশ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। নবাগত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক তাঁর অভিপ্রায় ব্যক্ত করে বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু সকলের সম্মিলিত সহযোগিতা পেলে সবসময় প্রতিষ্ঠান, কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের মুখ উজ্জ্বল করতে সক্ষম। এজন্য তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button