Uncategorized

ইরানে ১ লাখ স্যাটেলাইট রিসিভার ধ্বংস

ইরানে বিভিন্ন স্থান থেকে জব্দ করা প্রায় ১ লাখ স্যাটেলাইট রিসিভার জব্দ ধ্বংস করা হয়েছে। অবৈধ এসব স্যাটেলাইট রিসিভারের মাধ্যমে বিদেশি টেলিভিশন চ্যানেল দেখার মাধ্যম নাগরিকদের নৈতিক অবক্ষয় হচ্ছে দাবি করেছে সরকারি কর্তৃপক্ষ।
স্যাটেলাইট চ্যানেলের কুফল সম্পর্কে প্রচারণাকারী বাসিজ মিলিশিয়া ইউনিটের প্রধান জেনারেল রেজা নাঘদির উপস্থিতিতে তেহরানে এসব স্যাটেলাইট রিসিভার ধ্বংস করা হয়।
জেনারেল রেজা নাঘদি বলেন, সত্য কথা হচ্ছে, ‘অধিকাংশ স্যাটেলাইট চ্যানেল সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় ঘটাচ্ছে। এই চ্যানেলগুলোর প্রকৃত অর্জন হচ্ছে বিবাহ বিচ্ছেদ, নেশা আসক্তি ও সামাজিক নিরাপত্তাহীনতা বৃদ্ধি।’
নাঘদি আরো বলেন, প্রায় দশ লাখ ইরানি স্বেচ্ছায় কর্তৃপক্ষের কাছে তাদের স্যাটেলাইট রিসিভারগুলো হস্তান্তর করেছে।
প্রসঙ্গত, ইরানে আইন অনুযায়ী, স্যাটেলাইট যন্ত্রপাতি বিক্রি নিষিদ্ধ। এটি বিক্রি, ব্যবহার অথবা মেরামত করলে ২ হাজার ৮০০ ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button