আন্তর্জাতিক সংবাদ
ইরানের সরকার ও জনগণ দাঁতভাঙা জবাব দেবে : খাতামি

ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবাননে সংঘটিত অপরাধযজ্ঞে সৌদি আরবের ব্যাপক ভূমিকা রয়েছে। এখন দেশটি লেবাননের প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে তার হাতে একটি লিখিত বক্তব্য ধরিয়ে দিয়েছে এবং তাকে পদত্যাগে বাধ্য করেছে। এর মাধ্যমে সৌদি আরব সেখানে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে।
তিনি বলেন, সৌদি আরবে কয়েকজন প্রিন্সকে আটকের ঘটনা কেবলি লোকদেখানো। সৌদি আরবের অনভিজ্ঞ যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইরানের বিরুদ্ধে যেসব হুমকি ও বক্তব্য দিয়েছে সেগুলো বাস্তবায়ন করা হলে ইরানের সরকার ও জনগণ তাদেরকে দাঁতভাঙা জবাব দেবে।
ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সেখানে নতুন একটি ইসরাইল প্রতিষ্ঠার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে।




