আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন ঢাকায়

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এখন ঢাকায়। মঙ্গলবার দিবাগত রাতে তিনি ঢাকা এসে পৌঁছান। এ সময় তার সঙ্গে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলও আসে। বাংলাদেশ সফরকালে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মেলনে অংশ নেবেন ও ভাষণ দেয়ার কথা রয়েছে।
এর আগে রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি এ সফরের তথ্য জানিয়েছিল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এমন খবর প্রকাশ করে।
ওই খবরে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে সফরের অংশ হিসেবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই ঢাকায় সফর। সংক্ষিপ্ত এ সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ সফরকালে জাভেদ জারিফ ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মেলনে অংশ নেবেন ও ভাষণ দেবেন। বাংলাদেশের পর ইন্দোনেশিয়া সফরে যাবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেছিলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার সঙ্গে তেহরানের সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের খোঁজখবর নেবেন।
এর আগে বিগত কয়েকদিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ রাশিয়া এবং এশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ দেশ চীন, জাপান ও মালয়েশিয়া সফর করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button