শিরোনাম

ইভিএমে ময়মনসিংহ সিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন রবিবার সকাল ৮ থেকে শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৭টা থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে যায়।
মেয়র পদে কোনো প্রার্থী না থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতা মেয়র নির্বাচিত হয়েছেন। ফলে মেয়র পদে নির্বাচন হচ্ছে না। ৩৩টি ওয়ার্ডে ৩৩ জন সাধারণ কাউন্সিলর পদে ২৪২জন ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০জন প্রার্থী এ নির্বাচন অংশ নিচ্ছেন।
৩৩টি ওয়ার্ডে ১২৭টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ২ লাখ ৯৬ হাজার ৯শত ৩৮ জন ভোটার ভোট প্রদান করবেন।
রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, প্রথমবারের মত অনুষ্ঠিত এই নির্বাচনে নির্বাচন সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রে ১০জন আনসার সদস্য ও তিনজন করে পুলিশ সদস্য থাকবে। সকলের নিরাপত্তায় ২২ প্লাটুন বিজিবি, র্যা বের ৩৩টি মোবাইল টিম, পুলিশের ৩৩টি মোবাইল টিম ও ১১টি স্ট্রাইকিং দল থাকবে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও নির্বাচনকালীন সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে সাজা প্রদানে ১৬জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button