আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইন্দোনেশিয়ার সর্বোচ্চ ওলামাদের ফতোয়া: বনে আগুন দেয়া হারাম

ইন্দোনেশিয়ার সর্বোচ্চ ওলামারা এক ফতোয়া জারি করেছেন যেখানে বলা হয়েছে, চাষাবাদ করার জন্য কেউ যদি অবৈধভাবে বনে আগুন লাগায় তা হবে হারাম বা পাপকার্য।
অবৈধভাবে আগুন লাগিয়ে জঙ্গল পরিষ্কার করে চাষবাস করার ফলে ইন্দোনেশিয়ার বিশাল এক এলাকা ধ্বংসের মুখে।
এসব দাবানলের ফলে ইন্দোনেশিয়া তো বটেই আশেপাশের দেশগুলোতেও বায়ু দূষণ ঘটছে।
প্রতিবেশী দেশগুলো ইতোমধ্যেই অভিযোগ করেছে যে এধরনের কর্মকাণ্ড ঠেকানোর জন্য ইন্দোনেশিয়ার সরকার বিশেষ কোন পদক্ষেপ নিচ্ছে না।
ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিল এবং পরিবেশ মন্ত্রণালয় জাকার্তায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, দাবানল লাগিয়ে বন পরিষ্কার বন্ধ করার জন্য তারা আইন প্রয়োগের কথা বিবেচনা করছে।
কাউন্সিলের প্রধান হায়য়ূ প্রাবাও বলছেন, অরণ্যে আগুন দেয়ার কাজ বেশিরভাগ সময়ই করে বিভিন্ন কোম্পানি।
তবে এখন এই কাজকে হারাম হিসেবে ঘোষণা করার পর সাধারণ মানুষ এসব কাজ প্রতিরোধ করতে আরও বল পাবে।বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button