slider

ইন্দুরকানীতে গাছ সহ গাঁজা চাষি গ্রেফতার

এইচ-এম-নাছির উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর ইন্দুরকানীতে গাঁজার গাছ সহ মোঃ সোহেল হাওলাদার (২৫) নামে একজনকে আটক করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
শুক্রবার দুপুরে (০৪ নভেম্বর) উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া বাজার এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ইন্দুরকানী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এস আই হারুনুর রশিদ এর নেতৃত্বে একটি পুলিশ টিম শুক্রবার দুপুরে বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ সুলতান হাওলাদার এর ছেলে মোঃ সোহেল হাওলাদারকে আটক করে ইন্দুরকানী থানা পুলিশ ।
এসময় আটককৃত মোঃ সোহেল হাওলাদারের বাড়ির ছাদের উপর থেকে গাছের টপ সহ দুইটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। যার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ৪ ফুট ৬ ইঞ্চি।
গাঁজা চাষি মোঃ সোহেল হাওলাদার দীর্ঘ ৩ মাস যাবত গাছ দুটির পরিচর্যা করে যাচ্ছিলেন বলে জানায় থানা পুলিশ।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, গাঁজার গাছসহ মোঃ সোহেল হাওলাদার কে ইন্দুরকানী থানা পুলিশের একটি টিম তার বাড়ি থেকে আটক করে। আটককৃতর বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button