Uncategorized
ইতিহাস গড়লেন আর্জেন্টাইন জুডোকা

অলিম্পিক ইতিহাসে জুডোতে প্রথমবারের মত স্বর্ণ জিতেছে আর্জেন্টিনা। আর এ ইতিহাস গড়েছেন ৩০ বছর বয়সী পাওলা পারেতো।
মেয়েদের ৪৮ কেজি ওজনশ্রেণির ফাইনালে তিনি হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার বোকিয়ং জিয়ংকে।
এর আগে ২০১৫ সালে আস্তানার বিশ্বচ্যাম্পিয়নশিপেও একই ইভেন্টে সেরা হয়েছিলেন এই জুডোকা। তবে অলিম্পিকের আসরে এবারই প্রথম স্বর্ণ জিতলেন তিনি।




