বিবিধশিরোনাম

ইতিহাসবিদ খুঁজছে ভারতের কেন্দ্রীয় সরকার

গুনী নির্মাতা সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবতীতে সব ঐতিহাসিক তথ্য ঠিকঠাক দেখানো হয়েছে কিনা তা নামী ইতিহাসবিদদের দিয়ে যাচাই করতে চায় ভারতের কেন্দ্রীয় সরকার। জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ ব্যাপারে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছে।
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় যোগ্য ইতিহাসবিদদের নাম প্রস্তাব করবে, যাদের নিয়ে গঠিত সেন্সর বোর্ড প্যানেল পর্যালোচনা করবে ছবিটির।
জানা গিয়েছে, সেন্সর বোর্ড এ ব্যাপারে চিঠি লেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে। চিঠিতে বলা হয়, পদ্মাবতী নিয়ে যেহেতু বহু মহল থেকে প্রতিবাদ উঠেছে, তাই ছাড়পত্র দেওয়ার জন্য কয়েকজন ইতিহাসবিদকে তারা ছবিটি দেখাতে চায়। তাই মন্ত্রণালয়কে তারা অনুরোধ করে, কয়েকজন ইতিহাসবিদকে এ ব্যাপারে সম্মত করাতে।
বনশালীর বিরুদ্ধে অভিযোগ, তার বহুল আলোচিত পদ্মাবতী ছবিতে ইতিহাস বিকৃত করে দেখানো হয়েছে, রাজপুত রানি পদ্মিনী ও সুলতান আলাউদ্দিন খিলজির মধ্যে একটি স্বপ্নদৃশ্য রয়েছে। যদিও ছবি নির্মাতারা অস্বীকার করেছেন এই অভিযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button