প্রবাসশিরোনাম

ইতালি ঢুকতে বসনিয়ার জঙ্গলের একদল বাংলাদেশি

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ঢুকতে ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী বসনিয়ার একটি বনের মধ্যে বসে আছেন কয়েক শ অভিবাসনপ্রত্যাশী। কয়েকটি দেশের নাগরিকদের দলটিতে অনেক বাংলাদেশিও রয়েছেন।
রয়টার্স জানায়, বুধবার সকালে বসনিয়ার ভেলিকা ক্লাদুসা শহরের কাছে জঙ্গলে অভিবাসনপ্রত্যাশীর দলটির সন্ধান পাওয়া যায়। যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশসহ পাকিস্তান, মরক্কো ও আলজেরিয়ার নাগরিক।
প্রচণ্ড ঠান্ডার মধ্যে পরিত্যক্ত একটি কারখানা ভবন ও তার আশপাশে কার্ডবোড, গাছের ডাল ও পলিথিন দিয়ে বানানো তাঁবুতে আছেন তারা। প্রচণ্ড শীতে কাঁপছেন তারা, ঠান্ডা থেকে বাঁচতে জ্বালিয়ে রেখেছেন আগুন।
অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে থাকা মোহাম্মদ আবুল নামে একজন বাংলাদেশি রয়টার্সকে বলেন, ‘এখানে অনেক সমস্যা। থাকার ঘর নেই, পানি নেই, টয়লেট নেই, কোনো চিকিৎসার ব্যবস্থাও নেই।’
এ সপ্তাহেই স্লোভেনিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশির আটকের খবর প্রকাশ পায়। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঢুকতে মানুষের চেষ্টা সাম্প্রতিক বছরগুলোতে আলোচিত বিষয়।
এর মধ্যে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটছে প্রায়ই। যেখানে শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসীপ্রত্যাশীরাও।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়া ছাড়াও বসনিয়া-হার্জেগোভিনা হয়ে ক্রোয়েশিয়া অতিক্রম করে স্লোভেনিয়াও হয়ে উঠেছে ইউরোপে ঢোকার রুট। মধ্য ইউরোপের পাশাপাশি এই তিনটি দেশ থেকে অড্রিয়াটিক সাগর পাড়ি দিলেই ইতালি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button