শিরোনাম
ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় নিহত ইতালির নয় নাগরিকের মরদেহ নিতে ঢাকায় এসেছেন সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী ল্যাপো পিস্তেলি।
আজ মঙ্গলবার ভোরে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। সকালে তিনি গুলশানের ৭৯ নম্বর সড়কে হামলাস্থল পরিদর্শন করেছেন। সাথে ছিলেন ইতালির রাষ্ট্রদূত ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইতালির নাগরিকদের লাশ নিয়ে আজই তার রোমে ফেরার কথা রয়েছে।




