slider

ইজিবাইক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলায় ইজিবাইক চাপায় ইমদাদুল (৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের তেঁতুলতলা রহমানিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা ছাত্র নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের নর্থ বেঙ্গল এলাকার নাঈমুল ইসলামের ছেলে ও স্থানীয় তেঁতুলতলা রহমানিয়া মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্র ছিল ইমদাদুল ।
আজ সকালে ইমদাদুল তার মায়ের সাথে হাদিস পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় যায়। পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হয়ে প্রসাব করার জন্য সড়ক পারাপারের সময় যাত্রীবাহী ইজিবাইক চাপা দেয় ইমদাদুলকে। এসময় আহত ইমদাদুলকে ঐ ইজিবাইকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ইমদাদুলের অবস্থা অবনতি দেখে সাথে সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুলকে মৃত বলে ঘোষনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button