জাতীয়শিরোনাম

ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, জুমায় অংশ নিতে মুসল্লিদের ঢল

চার দিন বিরতির পর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এ পর্বেও টঙ্গীর তুরাগতীরে সমবেত হয়েছেন লাখো মুসল্লি।
শুক্রবার বাদ ফজর ভারতের মাওলানা সেহজাদের আমবয়ানে শুরু হয় দ্বিতীয় পর্বের ইজতেমার কার্যক্রম।
দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।
এই পর্বে অংশ নিতে দু’দিন আগে থেকে ইজতেমা ময়দানে সমবেত হতে থাকেন মুসল্লিরা। তাদের পদচারণে পুরো ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে।
আজকের জুমার নামাজে অংশ নিতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা আসছেন দলে দলে।
এর আগে গত রবিবার আখেরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের কার্যক্রম তথা মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা।
আগামী ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার শেষ পর্ব। ২০১৪ সাল থেকে দুই পর্বে ইজতেমার আয়োজন শুরু হয়।
বাংলাদেশে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে ১৯৬৩ সাল থেকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এই ইজতেমায় অংশ নেন বলে এটি বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি পায়। ২০০৯ সাল পর্যন্ত ইজতেমা তিন দিন ধরে অনুষ্ঠিত হতো।
মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০১০ সাল থেকে দুই দফায় তিন দিন করে ইজতেমার আয়োজন করা হতো। তাবলিগের আমির মাওলানা সা’দ কান্ধলভী ও মাওলানা জুবায়েরের অনুসারীদের বিরোধের কারণে গত বছর থেকে দুই পক্ষ আলাদাভাবে ইজতেমার আয়োজন শুরু করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button