sliderস্থানিয়

ইছামতি নদীর পাড় দখল করে অবৈধ স্থাপনা, সরকারি রাস্তা তৈরিতে বাঁধা

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে ইছামতি নদীর পাড় দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছে বাজারের অনেক দোকানদারগণ ও সরকারি রাস্তা তৈরিতে বাঁধা প্রদান করেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝিটকা বাজার ও বাল্লা ইউনিয়নের সংযোগ ব্রীজের গোড়া হতে ইছামতি নদীর পাড় ঘেঁষে গোপীনাথপুর ব্রীজ পর্যন্ত রাস্তা নির্মাণ হলে ঝিটকা বাজারের অর্ধেক যানযট কমে যাবে,কিন্তু নদীর তীরবর্তী অনেক দোকান ভাঙ্গা পড়বে,সে কারণে অনেক দোকানমালিকগণ সরকারি রাস্তা নির্মাণে বাধা দিচ্ছে।

এ সম্পর্কে ঝিটকা বাজারের সাধারণ অটোচালকগণ বলেন-নদীর পাড় দিয়ে রাস্তা নির্মাণ হলে খুব সহজে যাত্রিরা বাজারে প্রবেশ করতে পারবে ও বাহির হতে পাড়বে,আমরা রাস্তা নির্মাণের পক্ষে।ঝিটকা বাজারের কাচামালের আড়ৎ সমতির সভাপতি– শামসুর মেম্বর জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা নির্মাণ করলে কৃষকগণ সহজে তাদের মালামাল বাজারে আনতে পাড়বে ও ক্রয়-বিক্রয় করতে পাড়বে।

এ বিষয় সম্পর্কে ঝিটকা বাজার বণিক কমিটির কোষাধ্যক্ষ খোকনসাব বলেন- ঝিটকা বাজরের নদীর পাড় ঘেঁষে রাস্তা নির্মাণ হলে বাজার উন্নয়ন সহ নদী ভাংগন প্রতিরোধ করা যাবে,সেই সাথে আরও বলেন-ওপর মহলের উর্ধতন কর্মকতাদের দৃষ্টি আর্কষন করছে অতিবিলম্ব রাস্তাটি নির্মাণ করে বাজরের উন্নয়নে অগ্রগতি ভূমিকা রাখার জন্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, ঝিটকা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলা হয়েছে,অতি দ্রুত সংকট সমাধান করে নদীর পাড়ের রাস্তা নির্মাণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button