sliderস্থানিয়

ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে নলছিটিতে মানববন্ধন ও অবরোধ

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধার অপসারণ ও গ্রেফতারের দাবিতে এলাকাবাসিকে সাথে নিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

রোববার (২২ জুন) বেলা ১১টায় বরিশাল-পটুয়াখালি আঞ্চলিক মহাসড়কে দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় নেতাকর্মীরা সড়কে বসে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। কর্মসূচির ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে।

এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক অভিযোগ করে বলেন,“সোহরাব হোসেন একজন ফ্যাসিস্ট ও বিনা ভোটের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে দপদপিয়া ইউনিয়নের সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। দুর্নীতি, হয়রানি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালিয়ে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।”
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ রিমন মল্লিক বলেন,“ জনগণের ভোট ছাড়াই চেয়ারম্যান হয়ে তিনি যে অনিয়ম চালিয়ে যাচ্ছেন, তা আর মেনে নেওয়া হবে না। আমরা দ্রুত তার অপসারণ ও গ্রেফতার চাই।”
কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী এবং সাধারণ জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা জানান,“আমি প্রথম যখন চেয়ারম্যান হয়েছি তখন আমার কোনো পদ পদবী ছিলনা। পরবর্তীতে আমু ভাই আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। আমার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button