slider

ইউজিসির প্রণীত প্রহসনের অভিন্ন নীতিমালা প্রতিহত ও ১১ দফা দাবীতে মানববন্ধন

রংপুর ব্যুরোঃ ইউজিসির কর্তৃক প্রণীত প্রহসনের অভিন্ন নীতিমালা প্রতিহত ও ১১ দফা দাবী বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহবানে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ন্যায় বেগম রেকেয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণী অ্যাসোসিয়েশন/কর্মচারী ইউনিয়ন এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ বুধবার দুপুর ১২.টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাসেল চত্ত্বরে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন তৃতীয় শ্রেণির কর্মচারী অ্যাসোসিয়েশন সভাপতি মাহবুবুর রহমান বাবু,কর্মচারী ইউনিয়ন সভাপতি নুর আলম,সহ সাধারণ সম্পাদক শাহিন বেগ,মহিলা সম্পাদিকা শিরিনা আক্তার প্রমুখ।
এতে মানববন্ধনে অংশ গ্রহণ করেন তৃতীয় শ্রেণির কর্মচারী অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেত্রীবৃন্দ। এসময় বক্তারা অবিলম্বে ১১ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button