খেলা

ইংল্যান্ড সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে নয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী আগামী অক্টোবরে ইংল্যান্ডের বাংলাদেশের নির্ধারিত সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের বিষয়টি সুস্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন।
সম্প্রতি গুলশান হত্যাকাণ্ডের পর ইংল্যান্ডের ওডিআই অধিনায়ক ইয়ন মরগ্যান বলেছিলেন, সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে।
নিজামুদ্দিন চৌধুরী বলেন, আমরা সবসময়ই বিশ্বাস করি, এটা কখনো কোনো সমাধান হতে পারে না। ক্রিকেট কোনো দেশকে বন্ধ করতে পারে না। আমরা এফটিপি প্রতিশ্রুতি পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করব।
বিসিবি ও ইসিবি এখন অক্টোবরে ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করছে।
সিরাজুদ্দিন চৌধুরী বলেন, কিছুদিনের মধ্যে ইসিবির নিরাপত্তা দল বাংলাদেশ সফর করবে।
সূত্র : ক্রিকইনফো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button