Uncategorized

ইংল্যান্ড প্রথম দিনেই অল আউট : সোহেল খান ৫ উইকেট

বার্মিংহ্যামে তৃতীয় টেস্টের প্রথম দিনেই স্বাগতিক ইংল্যান্ডকে অল আউট করে দিল পাকিস্তান। বুধবার টসে হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২৯৭ রানে অল আউট হয়ে যায়। দুর্দান্তভাবে প্রত্যাবর্তনকারী সোহেল খানের ক্যারিয়ারসেরা সাফল্য এবং মোহাম্মদ আমির ও রাহাত আলীর দাপটে ইংল্যান্ডের তেমন কেউই প্রতিরোধ গড়তে পারেনি।
অবশ্য সাম্প্রতিক সময়ে এই মাঠে প্রথমে ব্যাট করতে নামলে বেশ সমস্যা হয়। এই কথাটি মাথায় রেখেই হয়তো পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠাতে দ্বিধা করেননি। গত ৯ টেস্টের মধ্যে ৭বারই প্রথমে ব্যাট করতে নামা দল ৩০০-এর কম রানে অল আউট হয়ে গেছে। আর তারা গত ৬টি ম্যাচের মধ্যে ৫ বারই হেরেছে।
সোহেল খান নিয়েছেন ৫ উইকেট। এটা তার তৃতীয় টেস্ট ম্যাচ। আগে দুটি টেস্ট খেলে নিয়েছিলেন মাত্র ২ উইকেট। কিন্তু দান দান তিন দানে তিনি আর পেছনে তাকাননি। ইংল্যান্ডের ব্যাটিং লাইনে তাণ্ডব চালিয়ে গুঁড়িয়ে দেন। এছাড়া আমির ২টি, রাহাত ২টি, ইয়াসির শাহ ১টি উইকেট নেন।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ব্যালেন্স। এছাড়া মইন আলি করেন ৬৩ রান। এ দুজনের দৃঢ়তায় ইংল্যান্ড কিছুটা হলেও স্বস্তিতে থাকে।
৪ টেস্ট সিরিজে এখন ১-১ সমতায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button