খেলা

ইংল্যান্ডে দুর্দান্ত পাকিস্তান

ইংল্যান্ড সফরের শুরুতেই দুর্দান্ত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে পাকিস্তান। সমারসেটের বিরুদ্ধে তিন দিনের প্রথম প্রস্তুতি ম্যাচটি ড্র হলেও স্বাগতিকদের সব বিভাগেই নাকানিচুবানি খাইয়ে ছেড়েছে। কেবল মোহাম্মদ আমির নয়, বল হাতে ইয়াসির শাহ, রাহাত আলী, সোহেল খানরা দারুণ খেলেছে। আর ব্যাট হাতে ইউনিস খান, আজহার আলী সেঞ্চুরি হাঁকিয়েছেন। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ ভালোভাবেই লড়াই করতে পারবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার তিন দিনের ম্যাচটি ড্র হয়। অবশ্য খেলাটি আরো কিছুক্ষণ গড়ালে নিশ্চিতভাবেই জয় পেত পাকিস্তান।
টনটনে অনুষ্ঠিত ম্যাচে সমারসেট তাদের দ্বিতীয় ইনিংসে ২৫৮ রান করে ৮ উইকেট হারিয়ে। থ্রেসকোথিকের সেঞ্চুরিই স্বাগতিক দলকে পরাজয়ের গ্লানি থেকে রক্ষা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button