Uncategorized

ইংল্যান্ডের সব দাবি পূরণ করতে প্রস্তুত বিসিবি

ইংল্যান্ড ক্রিকেট দলকে তাদের চাহিদা মতো সকল প্রকার নিরাপত্তা সুবিধা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘দ্বি-পক্ষীয় সিরিজগুলোতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, ইংল্যান্ডের জন্য ঠিক তেমন পরিকল্পনাই থাকবে। এছাড়া তারা (ইংল্যান্ড) যদি বাড়তি কিছু চায়, সেক্ষেত্রে আমাদের তা দেয়ার চেষ্টা করবো। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও আমাদের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। আমরা তাদের যে কোনও চাহিদাই পূরণ করতে সক্ষম।’
মূলত রুটিন ওয়ার্ক হিসেবেই ভারত থেকে আজ বাংলাদেশ সফরে এসেছে নিরাপত্তা পর্যবেক্ষক দলটি। আগামী ১৯ আগস্ট তারা চট্টগ্রামে যাবেন। চারদিনের সফর শেষ করে নিরাপত্তা প্রতিনিধি দলটি ২০ আগস্ট ঢাকা ত্যাগ করবে। দেশে ফিরে তারা ইসিবিকে রিপোর্ট দেবে। কবে নাগাদ নিশ্চিত হওয়া যাবে ইংল্যান্ডের আসার বিষয়টি এমন প্রশ্নে বিসিবি সিইও বলেন, ‘কোনো দ্বি-পক্ষীয় সিরিজ শুরু হওয়ার আগে এটা একটি প্রক্রিয়া। যেকোনো সফরের আগেই এটা হয়ে থাকে। ইতোমধ্যেই তারা ভারত সফর শেষ করে এসেছে। দেশে ফিরে গিয়েই হয়তো রিপোর্ট দেবে। আশা করি দ্রুতই আমরা এ ব্যাপারে জানতে পারবো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button