আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইংলিশ চ্যানেলে ঢুকছে রুশ রণতরী

রাশিয়ার বিমানবাহী ও পরমাণু শক্তিচালিত রণতরী উত্তর মহাসাগরে পৌঁছেছে। শুক্রবার রণতরী ও যুদ্ধবিমান বহর দুটির ব্রিটেনের জলসীমায় প্রবেশ করার কথা রয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাডমিরাল কুজেনৎসোভ নামের ফ্ল্যাগশিপ বিমানবাহী রণতরীটি আজ দুপুরের দিকে ইংলিশ চ্যানেল অতিক্রম করবে।
রুশ যুদ্ধবহর এমন এক সময় ব্রিটেনের জলসীমায় প্রবেশ করতে যাচ্ছে যখন মার্কিন নেতৃত্বাধীন সামরীক জোট ন্যাটোর সাথে রুশ বাহিনীর উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা এই ঘটনাকে রুশ বাহিনীর ‘শক্তি প্রদর্শন’ বলে মনে মনে করছেন। জেন’স ডিফেন্স উকিলির সম্পাদক ও নিরাপত্তা বিশ্লেষক পিটার ফেলস্টিড বলেছেন, রুশ নৌবহর নর্থ সি তে প্রবেশ করার মধ্যে দিয়ে রুশ বাহিনী তাদের শক্তি ও সামর্থ্যের মহড়া দিল।
তবে রুশ নৌবহর ব্রিটিশ জলসীমায় প্রবেশ করলে তাদের উপর কড়া নজরদারি করা হবে বলে জনিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষমন্ত্রী মাইকেল ফ্যালন। তিনি জানান, ব্রিটেনের রাজকীয় বাহিনী ইতোমধ্যে অত্যাধুনিক যুদ্ধজাহাজ টাইপ ৪৫ ডেস্ট্রয়ার এইচএমএস ডানকান এবং টাইপ ২৩ ফ্রিগেড এইচএমএস রিচমন্ড মোতায়েন করেছে। যারা রুশ নৌবহরের গতিবিধি পর্যবেক্ষণ করবে।
সিরিয়ার আলেপ্পো’র সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নামে বাসাদ সরকারকে সমর্থন দিয়ে আসা রুশ বাহিনীর ওই নৌবহরটি ভূমধ্যসাগরে যেয়ে অবস্থান নিবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button