রাজনীতিশিরোনাম

আ.লীগের নব-নির্বাচিত সভাপতিকে জাপার অভিনন্দন

দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নবম মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। একই সঙ্গে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকেও অভিনন্দন জানান তিনি।
শনিবার (২১ ডিসেম্বর) জাপার এক প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় জি এম কাদের আশা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে নব-নির্বাচিত নেতারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগকে আরও এগিয়ে নিয়ে যাবে। নতুন নেতৃত্ব দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অভিনন্দন বার্তায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
জি এম কাদের ছাড়াও শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button