Uncategorized

আয়ের রেকর্ড গড়লেন হাফিজ!

২০১৫-১৬ মৌসুম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সর্বাধিক আয়ের রেকর্ড গড়েছেন সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে গত মৌসুমে হাফিজের আয় প্রায় ৩৯ মিলিয়ন রুপি।
২০১৫-১৬ অর্থ বছরের বিস্তারিত তথ্য পিসিবি থেকে ইন্টার প্রভিশনাল কো-অর্ডিনেশন মন্ত্রণালয় পাঠানোর নিয়ম রয়েছে। সেখানেই প্রাপ্ত তথ্যমতে হাফিজ প্রসঙ্গে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে সব ধরনের ফর্মেটে ম্যাচ ফি ও বোনাসসহ ৪৬ জন ক্রিকেটারকে প্রায় ৫৫৫ মিলিয়ন রুপি প্রদান করা হয়েছে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তিন ধরনের ফর্মেটে পাকিস্তানকে প্রতিনিধিত্বকারী কোনো ক্রিকেটারের এই আয় হাফিজকে ছাড়িয়ে যেতে পারেনি। তিন ফর্মেটে খেলা শরফরাজ আহমেদের বার্ষিক আয় ছিল ৩৩ মিলিয়ন রুপি। অন্যদিকে শুধুমাত্র টি২০ ক্রিকেটে পাকিস্তানের পক্ষে খেলা জনপ্রিয় অল-রাউন্ডার শহীদ আফ্রিদির আয় ১৮ মিলিয়ন রুপি।
তথ্যমতে আরো জানা গেছে, ঘরোয়া ক্রিকেটে পিসিবি বিশাল অঙ্কের টাকা ভর্তুকি দিয়েছে।
সিনিয়র খেলোয়াড়দের মধ্যে মিসবাহ-উল-হক ২৪ মিলিয়ন, ইউনিস খান ২৪ মিলিয়ন, আহমেদ শেহজাদ ২৮ মিলিয়ন, ওয়াবার রিয়াজ ২৯ মিলিয়ন, শোয়েব মালিক ২৬ মিলিয়ন রুপী আয় করেছেন। এই সমস্ত খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ আবার কর সংক্রান্ত ঝামেলারও মুখোমুখি হয়েছেন বলে সূত্রমতে জানা গেছে। গত দুই বছরে কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের ম্যাচ ফি ছাড়াও মাসিক বেতনও অনেকাংশেই বাড়িয়েছে পিসিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button