দূর্ঘটনাশিরোনাম

আশুলিয়ায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে, তিন জনের লাশ উদ্ধার

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়া থানার বঙ্গবন্ধু রোডে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে এখন পর্যন্ত দুই নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস। নিহত তিন জনের মধ্যে দু’জন নারী ও অপর একজনকে শনাক্ত করা যায়নি।
বুধবার রাতে ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’র মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণ ও তিন জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকার ডিএডি মো: আব্দুল আলিমের নেতৃত্বে ১০টি ইউনিটের সদস্যরা বুধবার সন্ধা ৬টা ১৮ মিনিটে আশুলিয়ার জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তিনি জানান, বুধবার বিকেল ৫টা ১৬ মিনিটে সাভারের আশুলিয়া থানার বঙ্গবন্ধু রোডে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার জুতার কারখানায় রূপায়ণ মার্ট-এর তিনতলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাভার ও ইপিজেড থেকে ৬টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে উত্তরা ও টঙ্গী থেকে চারটি ইউনিট আগুন নেভানোর কাজে সংযুক্ত হয়। সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। সন্ধা ৭টা ১০ মিনিটে আগুন পুরোপুরিভাবে নিভে যায়। এরপর ড্রাম্পিংয়ের কাজ শুরু করা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button