Uncategorized

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সাথে দারুল আরকামের মুআদালা সম্পন্ন

আবু তালহা তোফায়েল : দারুল আরকাম আল ইসলামিয়া ঢাকা’র মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা সম্পন্ন হওয়ায় গত ১৯ ডিসেম্বর সন্ধা ৬টা থেকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
ঢাকা উত্তরায় ক্যাফে চাইনিজ রেষ্টুরেন্টে দারুল আরকামের প্রিন্সিপাল সানাউল্লাহ আযহারীর সভাপতিত্বে এবং সাব্বির আহমদ খান আযহারীর পরিচালনায় আলোচনা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতুল ক্বাওমিয়ার কো-চেয়ারম্যান সাজিদুর রহমান, উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান, শায়খুল হাদিস শাহ ইকবাল বিন হাসিম, ড. নাসির উদ্দিন আল-আযহারী, বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, কাউন্সিলর শরিফুর রহমান সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button