আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আল আকসায় আবার ইসরাইলের হামলা

জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ হামলার ঘটনায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
রোববার স্থানীয় সময় সকালে আল আকসায় ইহুদি সেনা এবং অবৈধ ইসরাইলিরা মসজিদুল আকসায় হামলা করে। সে সময় সেখানে ফিলিস্তিনি মুসলমানরা ইবাদতরত অবস্থায় ছিলেন। তারা সঙ্গে সঙ্গে ইহুদি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলে।
নিরস্ত্র ফিলিস্তিনি মুসলিমদের ছত্রভঙ্গ করতে ইহুদি সেনারা টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনার সময় চারজন ফিলিস্তিনি মুসলিমকে আটক করে ইহুদিরা।
পবিত্র রামাদান মাসে এ নিয়ে তিনশর বেশি মুসলিমকে আটক করলো ইহুদিরা। এর বাইরে ৬০ জন ফিলিস্তিনি শিশুকেও ধরে নিয়ে গেছে ইসরাইলিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button