আ’লীগ সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করেছে: প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আওয়ামীলীগ সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছে। শুক্রবার বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলার গোল-ই-আফরোজ কলেজে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি দেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা ওই রাষ্ট্রের দায়িত্ব। আজ থেকে ৫০ বছর আগে বিষয়টি অনুধাবন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই দেশ স্বাধীনের পর তিনি পাঁচটি মৌলিক অধিকারকে সংবিধানে লিপিবদ্ধ করেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দীর্ঘদিন দেশের মানুষকে সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আয়োজক আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর ডা. আহমেদ তাহের হামিদ এবং তার ছেলে সালমান বক্তব্য রাখেন।



