রাজনীতিশিরোনাম

আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা গণভবনে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দেয়ার জন্য প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গেছেন।
বুধবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর এ সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জায়গা স্বল্পতার কারণে মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন।
দলটির নেতারা জানান, মনোনয়ন ফরম কেনা সবাই গণভবনে গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেখানেই প্রধানমন্ত্রী মূলত তাদের সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, তফসিল ঘোষণার পর টানা চার দিন মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। চার দিনে বিক্রি হয়েছে চার হাজার ২৩টি মনোনয়ন ফরম। সব মিলিয়ে ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button