আলীকদমে অবৈধ পাথর উত্তোলনের দায়ে দুই পাথর ব্যবসায়ী কারাগারে

আলীকদম প্রতিনিধি : অবৈধ পাথর উত্তোলনের দায়ে দুই পাথর ব্যবসায়ীকে জেলহাজতে পাঠিয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গ্রেফতারকৃতরা হলেন বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোঃ ফজল করিমের ছেলে মোঃ জয়নাল আবেদিন (২৮) ও সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত আনু মিয়ার ছেলে মোঃ ছৈয়দ আলম।
আজ বুধবার (২২ জুলাই) দুপুরে ৩ টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুজাহিদুর রহমান জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সূত্রে জানা যায়, জি, আর ১১৬/২০২০ আলীকদম থানার মামলা নং ০২(৫)২০ ধারা খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ ধারা। অবৈধ ভাবে বিক্রের উদ্দেশ্য পাথর খনিজ সম্পদ উত্তোলন ও হেফাজত রাখার অপরাধে তারা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুজাহিদুর রহমান তাদেরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।




