বিনোদন

আলিয়ার ঘরের খবর !!!

তারকাদের জীবন সম্পর্কে কার না জানতে ইচ্ছে করে না। কোথায় থাকেন, কীভাবে থাকেন, বিলাসবহুল অন্দরের আসবাব কেমন, ডিজাইনই বা কেমন—ইত্যাকার বিষয়াদি নিয়ে কৌতূহলের অন্ত নেই ভক্তকুলে।

সম্প্রতি ভক্তদের কৌতূহল মেটাতে নিজের অন্দরমহল প্রদর্শন করলেন বলিউড তারকা আলিয়া ভাট। তাঁর বাড়িতে যাওয়ার সৌভাগ্য যাঁদের হয়নি, তাঁরা ইউটিউবে ঢুঁ মেরে দেখে নিতে পারেন আলিয়ার অন্দর।

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন আলিয়া। সেখানে নিজের ঘরের ভেতর-বাহির দেখিয়েছেন। বাড়িটি নিজের উপার্জনের টাকায় কেনা। বাড়িটি কেনার আগে আলিয়া তাঁর মা-বাবা ও বোনের সঙ্গে এক বাড়িতেই থাকতেন। নিজের আয়ের টাকায় বাড়িটি কেনার পর এখন সেখানেই থাকেন আলিয়া।

দেখুন আলিয়ার বিলাসবহুল বাড়ি :

ভিডিওতে, প্রথমবার নিজের বাড়িতে প্রবেশ থেকে শুরু করে মনের মতো সাজানো, সবকিছুই বর্ণনা করেছেন আলিয়া।

আলিয়া জানালেন, প্রথমে বাড়িটিতে একাই থাকতেন। কিন্তু এত বড় বাড়িতে খুব একা লাগত তাঁর। পরে বড় বোন শাহিনকে থাকার জন্য অনুরোধ করেন। শাহিনও সানন্দে রাজি হয়ে যান। আলিয়া আরো জানান, বড় বোন মাসের ১৫ দিন তাঁর সঙ্গে থাকেন, আর বাকি দিনগুলো বাবা-মায়ের সঙ্গে নিজের বাড়িতে থাকেন।

আলিয়ার বাড়িটি সাজিয়েছেন খ্যাতিমান ইন্টেরিয়র ডিজাইনার রিচা বেহল। মুম্বাইয়ের জুহুতে আলিয়ার বাড়িটি ২৩০০ বর্গফুটের। পত্রপত্রিকার খবর, ১৩ কোটি ১১ লাখ রুপি দিয়ে বাড়িটি কিনেছিলেন আলিয়া ভাট।

গত ১৮ জুলাই নিজের বাড়ির অন্দরমহল ভিডিওতে ফাঁস করেন আলিয়া ভাট। এরই মধ্যে ভিডিওটি ২৮ লাখের বেশিবার দেখা হয়েছে। আলিয়ার রুচির প্রশংসায় মেতেছেন অনুরাগীরা। সূত্র : জি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button