slider

আলতাদিঘীতে মিথ্যা খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি :‘নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যানের জমি দখল করে ইমারতসহ চাতাল নির্মাণ করেছে ধামুইরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এটিএম বদিউল আলম..’ শীর্ষক ডিবিসি টেলিভিশন চ্যানেল মিথ্যা খবর প্রচার করায় এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান।
রবিবার(২১ আগস্ট) সকাল ১০টায় নওগাঁ শহরস্থ ফ্রেন্ডস মিডিয়া হাউজে এ সম্মেলন করেন নওগাঁর ধামুইরহাট উপজেলার ধামুইরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এটিএম বদিউল আলম। এর আগে কয়েকদিন ধরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সংগঠন সোসাল মিডিয়ায় এবং বিভিন্ন উপায়ে এ খবরের প্রতিবাদ জানিয়ে আসছিল।
নওগাঁর ধামুইরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এটিএম বদিউল আলমের বিরুদ্ধে আলতাদিঘী জাতীয় উদ্যানের জমি দখল করে ইমারতসহ চাতাল নির্মাণের অভিযোগ তুলে মিথ্যা, বানোয়াট ও ভূয়া খবর প্রকাশ ও প্রচার করেছিল ডিবিসি টেলিভিশন চ্যানেল। কাল্পনিক এই প্রতিবেদনের স্থানীয় প্রতিবেদক ছিলেন টেলিভিশন চ্যানেলটির নওগাঁ প্রতিনিধি আব্দুল কাদের সাজু বা একে সাজু।
সংবাদ সম্মেলনে ধামুইরহাট ইউনিয়নের চেয়ারম্যান এটিএম বদিউল আলম লিখিত বক্তব্যে বলেন, ‘গত শুক্রবার (১৯ আগস্ট) ডিবিসি টেলিভিশন চ্যানেলে আলতাদিঘী জাতীয় উদ্যানের জমি দখল করে ইমারতসহ চাতাল নির্মাণের অভিযোগ তুলে যে সংবাদটি প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ওই জমির সাথে আমার বা আমার পরিবারে কোন প্রকার সম্পৃক্তা নেই। আলতাদিঘী জাতীয় উদ্যানের জমি দখল করে আমি ইমারতসহ চাতাল বা কোন প্রকার স্থাপনা নির্মাণ করিনি। আমার জানা মতে হালতক খাজনা পরিশোধকারী সিএস,এসএ এবং আরএস খতিয়ান সূত্রে জমিটির মালিক জনৈক্য জফির উদ্দিন। তিনি আমার পিতা, সন্তান কিংবা শশুড়ও নন।’
তিনি বলেন, ‘জমিটি আলতাদিঘী থেকে ৪ কিঃমিঃ দুরে ধামুইরহাট পৌরসভার মধ্যে অবস্থিত। রাস্তা সংলগ্ন এই স্থাপনার উত্তর-দক্ষিন এবং পশ্চিমে বেশকিছু পরিবারের ঘরবাড়ি এবং বসতভিটা রয়েছে। বন বিভাগের সাথে জমি নিয়ে আমার কোন প্রকার মামলা বা বিরোধ নেই। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। আমার বিরুদ্ধে ডিবিসি টেলিভিশন চ্যানেলে এ ধরনের একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশিত হওয়ায় আমি বিস্মিত। এ জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button