slider
আর আর ইনষ্টিটিউশনের সভাপতি পদে হ্যাট্রিক করলেন আলম সরকার

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর রামগতি – রামনিধি (আর আর) ইনষ্টিটিউশনের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন আলম সরকার। ২৭ নভেম্বর সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার রফিক উদ্দিন আহাম্মদ কর্তৃক এই ফলাফল ঘোষিত হয়। পদাধিকার বলে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী। এছাড়া গত ২১ নভেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন দাতা সদস্য হাজী মোবারক হোসেন সরকার, সাধারণ সদস্য চারজন যথাক্রমে কবির, জহিরুল ইসলাম, নুরুজ্জামান ও মিজান সরকার। সংরক্ষিত মহিলা সদস্য রুজিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ সেলিম মিয়া ও ফজলুল হক। সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শাহিনা আক্তার।




