আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আর্মেনিয়াকে হটিয়ে আরো চার প্রদেশের আকাশে আজারবাইজানের পতাকা

আর্মেনিয়ার সঙ্গে তুমুল লড়াই করে নাগার্নো-কারাবাখের জাঙ্গালিয়া শহরসহ চারটি প্রদেশের ২৪টি গ্রামে পতাকা উড়াল আজারবাইজানের সেনাবাহিনী। মঙ্গলবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক ঘোষণায় এ কথা জানান। আর্মেনিয়ার দখল থেকে এসব অঞ্চল প্রায় দীর্ঘ ৩০ বছর পর নিজেদের দখলে নিয়েছে আজারবাইজান।
আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে পুনরায় আজারবাইজানের দখলে আসা এসব এলাকাগুলো হল- নাগার্নো-কারাবাখের জাঙ্গালিয়া প্রদেশের জাঙ্গালিয়া শহরসহ প্রদেশটির ছয়টি গ্রাম। এছাড়া অপর প্রদেশগুলো হল- জাবরাইল, খোজাভেন্ড ও ফুজুলি। সর্বশেষ অভিযানের মাধ্যমে এই প্রদেশগুলোর মোট ১৮টি গ্রাম দখলমুক্ত করা হয়।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, কারাবাখের জাঙ্গাইল শহর দখলকারীদের কবল থেকে মুক্ত করা হয়েছে। পাশাপাশি জাঙ্গাইল প্রদেশের হাভালি, জারনালি, মামমাদবাইলি, হাকারি, শারিফান এবং মুগানলি এলাকাও শত্রদের হাত থেকে মুক্ত করা হয়েছে।
এছাড়া ফুজুলি প্রদেশের দর্দচিনার, কুর্দলার, ইউখারি আবদুরহমানলি, গরঘাবাজার, আশাঘি ভিসল্লি, ইউখারী আইবাসানলি এলাকা; খোজাভেন্ড প্রদেশের দাশবাশি, গুনাশলি, আঘজাকান্দ, মুলকুদারা ও ভাং এলাকা; জাবরাইল প্রদেশের সারাফশা, হাসাংগাইদি, ফুঘানলি, ইমামবাঘি, দাস ভেইসালি, আঘতাপা ও ইয়ারামাদলি এলাকা আর্মেনিয়ার কবল থেকে মুক্ত করেছে আর্মেনিয়া।
নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। এবার নিজেদের এই ভূখণ্ড দখলে নিতে সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে আর্মেনিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করে আজারবাইজান। ইয়েনি শাফাক/নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button