sliderশিরোনামসুস্থ থাকুন

আরো ৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২০।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৬০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৮৬ জন ঢাকার মধ্যে এবং ৭৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন হাজার ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৭৩৬ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫২৭ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে দুই হাজার ৮৮৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে দুই হাজার ৪৪৫ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪৪৩ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৫ জন মারা গেছেন।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button