খেলা

আরও ২০ লাখ টাকা দিল সাকিব আল ফাউন্ডেশন

করোনাভাইরাসের কারণে সংকটকালীন সময়ে আবারও সহায়তার হাত বাড়াল দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নামে গড়া ফাউন্ডেশন। ‘মিশন সেভ বাংলাদেশ’- এর সঙ্গে মিলে ফের ২০ লাখ টাকার ফান্ড সংগ্রহ করেছে ‘দ্যা সাকিব আল ফাউন্ডেশন’।
নিজের ভেরিফাইড ফেইসবুকে স্ট্যাটাসে ও ভিডিও বার্তায় ফের ২০ লাখ টাকার ফান্ড সংগ্রহের কথা জানিয়ে সাকিব বলেন- “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মিশন সেভ বাংলাদেশ ২০ লাখ টাকার আরও একটি ফান্ড গঠন করেছে। প্রাপ্ত এই অর্থ দিয়ে গরিব ও দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করা হবে। আমি আশা করব আপনারাও যার যার জায়গা থেকে এমন সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবেন।”
এর আগে কনফিডেন্স গ্রুপের সঙ্গে মিলে ২০ লাখ টাকা ফান্ড সংগ্রহ করেছিল সাকিব আল ফাউন্ডেশন। ওই অর্থ দেওয়া হয় বেশ কিছু হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে করোনাভাইরাসের টেস্টিং কিটের ব্যবস্থা করার জন্য।
বর্তমান করোনা পরিস্থিতিতে আগেই এগিয়ে এসেছে দেশের অনেক ক্রিকেটার। এ জন্য চলতি মাসের নিজেদের বেতনের অর্ধেক টাকা দিয়ে একটি তহবিল গঠন করেন তারা। সেখানেও আছে সাকিবের অংশগ্রহণ। ‘সাকিব আল ফাউন্ডেশন’ এর নামে ফান্ড সংগ্রহ তার ব্যক্তিগত উদ্যোগ।
স্ত্রী-সন্তানকে সময় দিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে বাইরে থাকা সাকিব। দেশটিতে পৌঁছানোর পর নিয়মানুযায়ী সেলফ আইসোলেশনে যেতে হয় তাকে।
এদিকে, নতুন খবর দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন হিতে যাচ্ছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button