Uncategorized

আমেরিকায় দুটি ম্যাচ খেলবে সাকিবরা

প্রথমবারের মত আমেরিকার মাঠে গড়াচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) টি-টুয়েন্টি টুর্নামেন্ট। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার দক্ষিণ ফ্লোরিডার রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টার্ফ গ্রাউন্ডে।
এর মধ্যে দুটি ম্যাচ খেলবে সাকিবের জ্যামাইকা তালওয়ার্স। ৩০ ও ৩১ জুলাই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
আমেরিকার মাটিতে ক্রিকেটকে আরো জনপ্রিয় করতেই এমন সিদ্ধান্ত সিপিএলের আয়োজক কমিটির। এ ব্যাপারে সিপিএলের প্রধান চিফ অপারেটিং অফিসার পিট রাসেল বলেন, ‘আপনি অন্য অনেক জায়গায় যেতে পারেন। কিন্তু ক্রীড়াঙ্গনে আমেরিকার অগ্রগতি লক্ষ্য করুন। এখানে স্থানীয় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আছে, যা থেকে অনেক কিছু বুঝা যায়।’
এর আগে ফ্লোরিডার এই স্টেডিয়ামে দুটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ২০১০ সালে ওই দুটি ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলংকা ও নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়।
উল্লেখ্য, বর্তমানে সিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সাকিবের জ্যামাইকা। আট ম্যাচে তাদের পয়েন্ট ১৩. সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে গায়না আমাজন ওয়ারিয়র্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button