বিনোদন

‘আমার জীবন দর্শকের ভোগ করার বস্তু নয়’

হলুদ সালোয়ার কামিজে দেশি গার্ল। সাদা কুর্তা-পাজামায় বিদেশি পাত্র। বাগদানের জল্পনায় সিলমোহর দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
শনিবার সকালে জুহুর বাড়িতে পুজোপাঠের পরে হলিউড গায়ক ও গীতিকার নিক জোনাসের সঙ্গে ‘রোকা’ সম্পন্ন হয় তার। বিশেষ মানুষের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।
সকালের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। ছিলেন নিকের মা-বাবাও। রাতে পাঁচতারা হোটেলে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের জন্য পার্টির আয়োজন করেন অভিনেত্রী। সেখানে রণবীর সিংহ, কর্ণ জোহর, মনীশ মলহোত্র, রবিনা টন্ডনদের আসার কথা ছিল।

প্রিয়াঙ্কার জন্মদিনেই (১৮ জুলাই) লন্ডনে বাগদান হয়েছিল বলে শোনা গেছে। দিন কয়েক আগে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, আমার ব্যক্তিগত জীবন দর্শকের ভোগ করার বস্তু নয়।
তবে গত কয়েক দিন ধরে প্রিয়াঙ্কার বাঁ হাতের অনামিকায় হিরের আংটি থেকে নজর সরায়নি পাপারাৎজি সালমান খান অভিনীত ‘ভারত’ এর কাজ ছেড়ে দেওয়ার পিছনেও ইঙ্গিত ছিল নিকের সঙ্গে তার আসন্ন বিয়ের। কাজ ছাড়া নিয়ে সালমানের সঙ্গে মনোমালিন্য থাকলেও সকালের অনুষ্ঠানে হাজির ছিলেন সালমানের বোন অর্পিতা খান।
এদিন, দুপুরের মেনুতে ছিল পঞ্জাবি পদ। ডাল মাখানি ও বাটার চিকেন নিকের পছন্দের। রাতের মেনুতে ছিল ভারতীয় ও কন্টিনেন্টাল পদ। রাতে শহরের এক পাঁচতারা হোটেলে প্রথম অতিথি ছিলেন প্রিয়াঙ্কার বোন পরিণীতি চোপড়া।
নিজেদের ছেলেবেলার কথা স্মরণ করে পরে ইনস্টাগ্রামে পরিণীতি লেখেন, ছোটবেলায় আমি আর মিমি দিদি ‘ঘর-ঘর’ খেলতাম।…আজ এক রূপকথার সাক্ষী থাকলাম।
হবু বউকে পরিবারে স্বাগত জানিয়েছেন নিক জোনাসের বাবাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button