শিরোনাম

আমাদের আত্মীয়তার পরিচয় দিয়ে কেউ কেউ টেন্ডার বাণিজ্য করছে: মেয়র কাদের মির্জা

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনীধি:বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমাদের আত্মীয়তার পরিচয় দিয়ে কেউ কেউ টেন্ডার বাণিজ্য করছে। এটা চলতে দেয়া যায় না। আমি আজকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সড়ক সচিব নজরুল ইসলাম সাহেবকে কয়েক জনের নাম বলেছি। আপনি তাদেরকে কোন অবস্থাতেই তাদেরকে আপনাদের অফিসে স্থান দিকে পারবেন না। তাদেরকে নিষিদ্ধ করুন। তাদের মধ্যে রয়েছে, আমাদের ভাগিনা পরিচয় দানকারী ইস্কান্দার মির্জা শামীম, কোম্পানীগঞ্জের মিজানুর রহমান বাদল, চট্রগ্রামের আনাছ, বাবু, আজাদ। এদের মধ্যে ইস্কান্দার মির্জা শামীম লক্ষীপুরের মো.কাউছার হামিদ মজুমদারকে কাজ নিয়ে দিবে বলে, দুই কোটি টাকার চেক নেয়। এর মধ্যে ব্যাংক থেকে ১ কোটি টাকা তুলে ফেলে। কিন্তু তার কাজ সে এখনো পায়নি। এ লোক থেকে টাকা নিয়েও সে কাজটি তাকে দিচ্ছে না। সে অন্য লাইসেন্স দিয়ে কাজটি ভাগিয়ে নেয়।
রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের কার্যালয় থেকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আগামী এক মাসের মধ্যে (একত্রিশ দিনও হোতে পারবেনা) নোয়াখালীর অপরাজনীতির সম্যার সমাধান না হয়। অথবা অপরাজনীতির বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়। সে ক্ষেত্রে আমরা ঢাকাতে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।
কাদের মির্জা বলেন, আমি ক্দ্রেীয় আ’লীগের দায়িত্বে কখনো যাবো না। আমার এমপি হওয়ার ও কোন আকাঙ্খা নেই। আমি নোয়াখালী জেলা আ’লগের কোন দায়িত্ব নেব না। আমি কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের একজন সদস্য হিসেবে কাজ করে যেতে চাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কাজ করে সেই নেতা। দায়িত্বে না থেকেও কাজ করা যায়, সে প্রমাণ আমি করতে চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button