আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আবার স্বাধীনতার দাবি তুলল স্কটল্যান্ড

আবার স্বাধীনতার দাবি তুলল স্কটল্যান্ড। শনিবার গ্লাসগোর জর্জ স্কয়ারে তিন হাজার লোক সমবেত হয়ে দ্বিতীয়বার গণভোটের আয়োজন করার আহ্বান জানায়।
ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্তের প্রেক্ষাপটে স্কটরা এবার স্বাধীনতার দাবি তুলছে। যুক্তরাজ্যের ৫২ ভাগ ভোটার ইইউ ছাড়ার পক্ষে থাকলেও স্কটিশদের ৬২ ভাগ থাকার পক্ষে ছিল।
শনিবার স্কটল্যান্ডের বৃহত্তম নগরীতে সমাবেশের সময় তারা স্কটল্যান্ডের পতাকা উড়ায়।
২০১৪ সালের সেপ্টেম্বরে গণভোটে ৫৫ ভাগ ভোটার স্কটল্যান্ডের স্বাধীনতার বিপক্ষে ভোট দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button