বিবিধশিরোনাম

আবার ঝড় তুলেছে সেই ছোট্ট লিউনা (ভিডিওসহ)

আমরা অনেকেই আছি যারা বিশ্বাস করি শুধু চেষ্টা দিয়েই সব কিছু অর্জন করা যায়। কিন্তু কখনো কখনো জীবন আমাদের এমন কিছু সৃষ্টি বা শিল্পের সামনে এনে দাঁড় করায় যখন আমরা ভাবতে বাধ্য হই, যে সত্যিই অতিপ্রাকৃতিক বলে কিছু আছে। যা সৃষ্টিকর্তা জন্ম থেকেই মানুষের ভিতর দিয়ে পৃথিবীতে পাঠান।

তাই যদি না হয়, তাহলে এই আট বছরের মেয়ের কণ্ঠে এমন সুর কোথায় থেকে আসলো? হ্যাঁ অবশ্যই সুরের মূর্ছনায় হৃদয় আকৃষ্ট করতে তালিম ও নিয়মিত রেওয়াজ প্রয়োজন। তবে আশ্চর্যের বিষয় হলো, কোন তালিম ছাড়াই মেয়েটি অনায়াসে গাইছে কঠিন কঠিন সব গান। এমন মিষ্টি গলা আর সুর যা গোটা নেটিজেনদের মন ভরিয়ে রেখেছে।

মেয়েটির নাম লিউনা তাসনিম সাম্য। সে তামিম আল ইয়ামীনের মেয়ে। তার বাবা জামালপুরের মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা। লিউনার বয়স এখন মাত্র আট বছর। সে পড়ছে তৃতীয় শ্রেণিতে।

নেটিজেনরা বলছেন ছোট্ট এই মেয়ের গলায় ঈশ্বর সুর ঢেলে দিয়েছেন। তার বাবা ইয়ামীন নিজেও খুব ভাল গান করেন। সম্প্রতি নৌকায় লিউনার আরেকটি গান ‘আকাশের ঔ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা, নাইবা তুমি এলে’ ভাইরাল হয়েছে। দেখুন সেই ভাইরাল ভিডিও…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button