
শনিবার ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যাকা৷ জনতা-পুলিশ সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে৷ আহত বেশ আরও কয়েকজন ৷ এদিন দক্ষিণ কাশ্মীরে নতুন করে হিংসা ছড়ায় ৷
পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় উপত্যকার পুলিশ৷ সেই গুলিতেই আহমেদ নামে এক ২৬ বছরের যুবকের মৃত্যু হয়েছে৷ হিজবুল কমান্ডর বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উত্তপ্ত কাশ্মীরে এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮৷




