বিনোদন

আবারো মা হচ্ছে রানি

রানি মুখার্জি আবারও মা হতে চলেছেন। খবরটি নিশ্চিত না করলেও কলকাতায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিলেন এই নায়িকা।
রানি জানান, বলিউডে নিজের ক্যারিয়ার, আদিত্য চোপড়ার সঙ্গে দাম্পত্য, মেয়ে আদিরা, এমনকি নেপোটিজম নিয়েও।
তিনি জানান, তারা স্বামী-স্ত্রী যখনই কথা বলেন তা কোন সিনেমা নিয়ে নয়, তখনই দ্বিতীয় সন্তান কবে আসতে পারে তা নিয়ে কথা বলেন। বড় পরিবারের আশা থাকলেও বয়স হয়ে যাওয়ায় এখন আর বেশি সন্তান হওয়া সম্ভব নয় বলেও তিনি জানান।
ইতিমধ্যেই আদিত্যকে আধা বাঙালি করে তুলেছেন। এখন আদিত্য পুরোপুরি বাংলা না বলতে পারলেও বুঝতে পারেন। আদিরাও বাংলা গান শিখেছে দিদিমার কাছে, জানালেন রানি। খবর ইন্ডিয়া ডটকম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button