আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবদের দায়িত্ব ও কর্তব্য বৃদ্ধি করতে হবে
মো.নজরুল ইসলাম ও রুমা আক্তার,মানিকগঞ্জ :”আবহাওয়া বিধি মেনে চলি,জলবায়ু পরিবর্তন মোকাবিলা করি” বিশ্ব আবহাওয়া দিবসের অনলাইন আলোচনা সভা আজ ২৩ মার্চ ২০২২ বিকাল ৪টায় গুগুল মিটে মানিকগঞ্জ এর বিভিন্ন যুব সংগঠনের সমন্বয়কারি সংগঠন ইয়ুথ গ্রীন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়।
সভায় পদ্মা পাড়ের পাঠশালার পরিচালক ও ইয়ুথ গ্রীণ ক্লাবের সভাপতি মীর নাদিমের সভাপতিত্বে স্বাগত কথা বলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। আলোচনায় অংশগ্রহণ করেন শহীদ রফিক যুব স্বেচ্ছা সেবক টিম এর সভাপতি আশিস কুমার সরকার, হরিরামপুরের সমাজসেবক ও স্বেচ্ছাসেবক প্রদীপ সরকার, বারসিক প্রোগ্রাম অফিসার শিমুল কুমার বিশ্বাস,মোঃ নজরুল ইসলাম, সত্যসাহা,মুক্তার হোসেন, শাহিনুর রহমান, বারসিক প্রকল্প সহায়ক রুমা আক্তার প্রমূখ।
বক্তারা আবহাওয়া দিবসের আবহাওয়া খবরাখবর যাতে কৃষক পর্যায়ে পেতে পারে এবং অগ্রিম প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে সচেতনতা ও আরো তথ্যভিত্তিক হালনাগদ তথ্য সরবরাহ করা। আবহাওয়ার সাথে জলবায়ু পরিবর্তন যেহেতু সম্পর্কিত সেই হেতু মানুষের পরিবেশগত আচরনের বিষয়ে কথা বলেন। যেমন আমরা প্রতিনিয়ত প্লাস্টিক ব্যবহার করছি তাছাড়া যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দিচ্ছি। রিসাইকেলিং করা শুরু করতে হবে ,কাচ বা অন্য ধরনের পন্যের ব্যবহার বাড়াতে হবে।



