sliderস্থানিয়

আপামর জনতা ভালো থাকবে এটাই আমার বাবার স্বপ্ন ছিল–শামা ওবায়েদ

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমি আমার জন্মের পরে দেখেছি, আমার বাবা কেএম ওবায়দুর রহমানের স্বপ্ন ছিলো, সালথা-নগরকান্দার মানুষ ভালো রাস্তায় চলবে ভালো স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে যাবে ভালো হাসপাতালে চিকিৎসা পাবে উন্নতমানের ভালো মাদ্রাসায় যাবে। যারা হিন্দু সম্প্রদায়ের আছে তারা সুন্দর মন্দির পাবে। এই যে আপামর জনতা ভালো থাকবে এটাই আমার বাবার স্বপ্ন ছিল। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় ফরিদপুরের সালথা উপজেলার সালথা সরকারি কলেজ মাঠ সংলগ্ন রামকান্তপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের নির্বাচনী প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ ১৮ বছর হয়ে গেছে উনি নাই। উনার অবর্তমানে আমাদের দূর্ভাগ্য আল্লাহতালা কি লিখেছে আমাদের ভাগ্যে কপালে আমরা জানিনা। কিন্তু আমরা সুযোগ পাই নাই এই কাজগুলো করার। কিন্তু সামনে সুযোগ আসছে এই কাজগুলো করার। আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার আপনাদের বোন হিসেবে মেয়ে হিসেবে আপনাদের জন্য কাজ করার। আমি চাই সালথা-নগরকান্দার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে। সেটা হলে আমরা যে উন্নয়নের কথা বলি সেই উন্নয়নটা বাস্তবায়ন করা সম্ভব।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে তিনি বলেন, এই দল কেবল মাত্র উন্নয়নের কথা বলে না উন্নয়ন করে দেখায়। এবং আমরা বদ্ধপরিকর যে এই দলের পতাকাতলে সকল ধর্মের মানুষ, সকল মত ও দলের মানুষ নিরাপদ।

তিনি আরও বলেন, আমার বাবা কখনো দলমত দেখে নাই। আমার কাছে সালথা-নগরকান্দা একটি বড় পরিবার। সুতরাং দলমত নির্বিশেষে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা সকল উন্নয়ন করতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল বাংলাদেশের সকল সংস্কারের কথা বলেছে। আমাদের যে ২৭দফা যেটা ৩১দফা হয়েছে এই ৩১ দফায় সব সংস্কারের কথা বলা আছে। শিক্ষা স্বাস্থ্য মানুষের বাসস্থান নিরাপত্তা নারীদের উন্নয়ন যুবকদের উন্নয়ন কর্মসংস্থান আইনের শাসন সবকিছুর কথা সংস্কারে বলা আছে। সুতরাং গণভোট টা হবে গণভোটে একটা প্রশ্ন থাকবে জুলাই সনদ সেটা হ্যাঁ বা না থাকবে। সেখানে হ্যাঁ ভোট দিতে হবে যাতে আমরা সংস্কারের পক্ষে ভোট দিলাম। আগামী ১২ তারিখে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, প্রবীণ বিএনপি নেতা জব্বার মাতুব্বর নালু, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক বাসার মাষ্টার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, বিএনপি নেতা মুসফিক উল্লাহ, আব্দুর রব, মিজান হোসেন, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, সৈয়দ মেম্বার, নায়েজ হোসেন, খোকন মাতুব্বর, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজয় কর, সালথা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button