slider

আন্দোলন দমন করতে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না : আইনমন্ত্রী আনিসুল হক এমপি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : আন্দোলন দমন করতে বিএনপি নেতাকর্মীদের মামলায় গ্রেপ্তার করা হচ্ছে না, অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে সরকার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি। বৃহস্পতিবার ধামরাই উপজেলার কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসের দ্বিতল বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দিবে না। তবে আন্দোলনের নামে কেউ জ্বালাও পোড়াও করলে সরকার কঠোর হাতে দমন করবে। কাউকে ছাড় দেবে না। বর্তমানে কোন মিথ্যা মামলা দিয়ে বিএনপির কোন নেতাকর্মীকে সরকার গ্রেপ্তার করছে না। আগের অনেক মামলায় বিএনপির নেতাকর্মীরা পালিয়ে ছিলেন, তাদেরকে সরকার গ্রেপ্তার করছে।
এছাড়াও মন্ত্রী সাব-রেজিস্ট্রার অফিসে বিভিন্ন অনিয়মের প্রতি ইঙ্গিত দিয়ে প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসেই একটি করে অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দেন। এসময় তিনি সেখানে বৃক্ষরোপন করেন ও কালামপুর আমাতন নেসা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক শহীদুল আলম ঝিনুকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, সাবেক সংসদ সদস্য এমএ মালেক, গর্ণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী মোসলেম উদ্দিন, নিবন্ধন অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো. আনোয়ারুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেব নাথ বাপ্পী, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাইয়ের ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ঢাকা জেলা সাব-রেজিস্ট্রার সাবেকুন নাহার প্রমূখ।
গণপূর্ত বিভাগের অধীনে ২ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ২৫১ টাকা ব্যয়ে কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসের দ্বিতল বিশিষ্ট এ নতুন ভবন নির্মাণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button