slider

আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশ আওয়ামীলীগ তৈরি হয়েছে – শাহীন আহমেদ

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : স্বাধীনতা পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ যতদিন ক্ষমতায় আছে তারেক জিয়া বাংলাদেশে আসতে পারবে না, বাংলাদেশের মানুষ আপনাকে গ্রহন করবে না, আপনি খুনি আপনার মা খুনি, আপনার বাবা খুনি, খুনির ছেলে বাংলাদেশের মাটিতে কোনদিন আসতে পারবে না।
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের আয়োজনে মিলাদ মাহফিল, আলোচনা সভা, ত্রাণ বিতরণ ও গণভোজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ, তিনি আরো বলেন আমি তৃনমূল আওয়ামীলীগকে আহবান করবো ষড়যন্ত্র যতই হোক ঐক্যবদ্ধ আওয়ামীলীগ কে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি নেই বঙ্গবন্ধুর সৈনিকদের পরাজিত করবে, জননেত্রী শেখ হাসিনার সৈনিকদের কে পরাজিত করতে পারে, আমাদেরকে আন্দোলন দেখিয়ে লাভ নাই, আন্দোলন করেই বাংলাদেশ আওয়ামীলীগের সৃষ্টি হয়েছে, আন্দোলন কিভাবে করতে হয় তা আওয়ামীলীগ জানে, অন্য কোন সংগঠন তা জানে না, আওয়ামীলীগ তৈরি হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে, বাংলাদেশ তৈরী করেছে স্বাধীনতার নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামীলীগ অতএব আন্দোলনের ভয় দেখিয়ে আমাদের লাভ নেই, আগষ্ট মাসের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী ২০২৩ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আবারো বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় আনবো এটাই আমাদের প্রতিজ্ঞা ।
২৯ই আগষ্ট বিকেল ৩ টায় উপজেলার আটি পাঁচদোনা মাঠে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকুর।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের সদস্য মেহেদী হাসান রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন, সদস্য এম এ গফুর, শেখ বাবুল হোসেন, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল বারেক, শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ লিটন, হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, ঢাকা জেলা আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি হাজী আফজাল হোসেন ডিপটি, ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক রেশমা জামান সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button